আলী যুবায়ের খান, ময়মনসিংহ
ময়মনসিংহের বহুল প্রত্যাশিত ব্রহ্মপুত্র নদের উপর কেওয়াটখালী স্টিল-আর্চ ব্রিজের নির্মাণ কাজ এ বছরের অক্টোবরে শুরু হতে যাচ্ছে। ১ এক হাজার ১০০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করতে প্রায় তিন বছর লাগবে।
মূল সেতুর ৩২০ মিটার অত্যাধুনিক স্টীল -আর্চ এবং ৭৮০ মিটার এপ্রোচ সেতু নির্মাণ করা হবে। এছাড়াও ৫৫১ মিটার সড়ক ওভারপাস ও ২৪০ মিটার রেলওয়ে ওভারপাস এবং ৬.২০ কিলোমিটার SMVT (Slow Moving Vehicular Traffic) লেনসহ ৪-লেন মহাসড়ক নির্মাণ করা হবে।
এতে মূল সেতু সংলগ্ন একটি টোল প্লাজা ও বিশ্রামাগার নির্মাণ করা হবে। ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেমের জন্য একটি ওয়াচ টাওয়ার থাকবে, সেইসাথে ইউটিলিটি ডাক্টও থাকবে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রস্তাবিত প্রকল্পটির সর্বমোট প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ২ শত ৬৩ কোটি টাকা যার মধ্যে মূল সেতুতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১৭০ কোটি টাà