সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুই গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই গৃহবধূ মারা গেছেন।

আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা  হলেন বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৩০) ও বাবলুর ছোট ভাই একাব্বর আলীর স্ত্রী নিলুফা বেগম (২৬)।

জানা যায়, বিকেলে গোসল করার সময়ে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা গোসলখানার টিনের বেড়ায় আটকে যায় ফিরোজা। তার চিৎকারে নিলুফা উদ্ধারে এগিয়ে আসলে তিনিও সেখানে আটকে যান। খবর পেয়ে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে দুজনের মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনা স্থলে এসেছি। তাদের পরিবারের লোকজন ঢাকায় অবস্থান করছে। ঢাকা থেকে আসলে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ