বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের সব ভাড়া পরিশোধ করলেন প্রবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত


মো. আবদুল কাইয়ুম মিয়া (৪৪) কলেজে পড়াকালীন সময়ে আনন্দের জন্য বন্ধুদের সঙ্গে ট্রেনে চড়ে ভ্রমন করতেন । প্রায় সময়ই বন্ধুরা মিলে বিভিন্ন স্টেশনে নেমে যেতেন, ঘোরাফেরা শেষে ফিরতি ট্রেনে আবার চলে আসতেন। তার ভাষ্যমতে ওই সময় তারা কেউ ট্রেনের টিকিট কাটতেন না। এইভাবে তিনি বহুবার বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছেন।ছাত্র জীবনে পকেটে টাকা না থাকায় এবং সচেতনতার অভাবে তিনি এমনটা করতেন । দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে দেশে ফেরার পর তার মধ্যে অনুশোচনা হয়। স্টেশনে এসে রেলওয়ে কর্তৃপক্ষের হাতে ট্রেন ভ্রমণ বাবদ বকেয়া এক হাজার পাঁচ টাকা বুঝিয়ে দেন তিনি।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আবদুল কাইয়ুম মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার কুমরাদি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাইয়ুম দুপুরে স্টেশনে এসে জানান, তিনি ছাত্রাবস্থায় বহুবার ট্রেনে বিনা টিকেটে ভ্রমণ করেছেন। এটি এখন তার মধ্যে পাপ বোধের জন্ম দিচ্ছে। ট্রেন একটি সরকারি à¦