বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রায়পুরে বিক্ষোভ  সমাবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

হাবিব মুহাম্মাদ 
লক্ষ্মীপুর প্রতিনিধি 

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে রায়পুর, লক্ষ্মীপুর ইত্তেহাদুল উম্মাহ পরিষদের  বিক্ষোভ  সমাবেশ   অনুষ্ঠিত হয় । বুধবার (১৮ অক্টোবর) বাদ আসর রায়পুর বড় মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্যবৃন্দ , স্থানীয় আলেম-উলামা সহ  সর্বস্তরের জনগণ।

সমাবেশে  ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমাহামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতাকর্মীরা। এসময় ইত্তেহাদুল উম্মাহ পরিষদের  সভাপতি মাওলানা নূরুল ইসলাম কাসেমী ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন,  আমাদের মাজলুম নির্যাতিত মুসলিম ভাই বোনদেরর ডাকে সাড়া দিয়ে মুসলিম উম্মাহকে শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। এটা মহান রবের নির্দেশ।