ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সাংবাদিকদের পাঠানো এক ক্ষুদে বার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার কাজ করছে।
রেলওয়ের পক্ষ থেকে বলা হয়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টà§
