সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা  জিয়াউল হক শহিদীর ইন্তেকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হাবিব মুহাম্মাদ
লক্ষ্মীপুর প্রতিনিধি
 
 বাংলাদেশে খেলাফত আন্দোলনের (একাংশ) নায়েবে আমীর মাওলানা জিয়াউল হক  শহিদী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
 
বুধবার (২৫ অক্টোবর) সকাল ৬ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল৬৫ বছর।
 
তার বড় ছেলে মাওলানা মনির হুসাইন আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
সংশিষ্ট সূত্রে জানা যায়, তার নামাজে জানাযা আজ বুধবার আসরের নামাজের পর সোনাইমুড়ী থানার বাগ পাঁচরা,নান্দিয়া পাড়া বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন মসজিদ- মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 
 
তিনি তৎকালীন সময়ে ইসলামী আন্দোলনের জেলা দায়িত্বশীল ছিলেন। পরবর্তীতে খেলাফত আন্দোলনে যোগ দান করেন এবং মৃত্যুকালে খেলাফত আন্দোলনের একাংশের নায়েবে আমীরের দায়িত্ব পালন করেন।
তিনি পেশায়  একজন মাদরাসা শিক্ষক ছিলেন। নোয়াখালীর জেলার চাটখিল ও সোনাইমুড়ী থানার এমপি পদে নির্বাচন করেছেন। তিনি হেফাজতে ইসলামের সোনাইমুড়ী থানার আমীর এবং তার এলাকার মেম্বারের দায়িত্বও পালন করেছিলেন।  তার বড় ছেলে পিতার সম্পর্কে বলেন, আমার বাবা একজন সংগ্রামী মানুষ ছিলেন।  সত্য ও ন্যায়ের পথে তিনি ছিলেন আপসহীন। মৃত্যুকালে স্ত্রী,  ৩ ছেলে এবং ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ