শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নারী নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরে বিক্ষোভকারী পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলের পাশে থাকা আঞ্জুয়ারা খাতুন নামে এক নারী শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। নতুন ঘোষিত মজুরিকাঠামো প্রত্যাখান করে মহাসড়কে নামতে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ বুধবার সকালে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর আঞ্জুয়ারাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আঞ্জুয়ারা সিরাজগঞ্জের কাজিপুর থানার চড় গ্রিস গ্রামের জামাল বাদশার স্ত্রী। তিনি কোনাবাড়ীর ইসলাম গার্মেন্টসে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন। মোস্তফা কামাল নামে আঞ্জুয়ারার এক ভাইও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

ঢামেক হাসপাতালে আসা আঞ্জুয়ারার ননà