সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগামী চাকলাদার পরিবহনের একটি বাস চাঁপাদিয়ে পিসে মারলো ৭০ বছরের এক বৃদ্বাকে। 

রোববার (১৯নভেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১টার সময় ভাঙ্গা-খুলনা মহাসড়কের উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে এঘটনাটি ঘটে।

মৃত বৃদ্ধ মুনসুরাবাদ গ্রামের মৃত খালেক শেকের পুত্র রোকন উদ্দিন শেখ (৭০)। এ ঘটনার পর স্থানীয় জনতা আধা ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে ঘটনাজানতে পেরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী চাকলাদার পরিবহনের একটা বাস (যশোর-ব-১১- ০২৪৬) রং সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকা রোকন শেখকে সড়কে বাস চাপাদিয়ে মেরে পালিয়ে যায় । পরে স্থানীয় জনতা মটর সাইকেল নিয়ে ধাওয়া করে এবং পুলিশের সহায়তায় ভাঙ্গা বিশ্বরোড এলাকা থেকে বাসটিকে আটক করে। পরে বাসটিকে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যায় । ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. খায়রুল আনাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং ভাঙ্গা বিশ্বরোড এলাকা থেকে চাকলাদার পরিবহনকে আটক করি। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল জানান, পরিবহন গুলো এতই দ্রুত গতিতে চলার কারণে প্রায়ই   এসব দুর্ঘটনা ঘটছে। রাস্তা পারাপারের সময় একটু সময় তো লাগে, সেই সময়টুকু পাওয়া যায় না। পদ্মা সেতু হওয়ার কারণে /রাস্তা ভালো হওয়ার কারণে চালকগণ খুবই দ্রুতগতিতে গাড়ি চালান তারা। বৃদ্ধা মানুষ রাস্তা পার হতে একটু সময় লেগে গেছে তাতেই পিছন থেকে গাড়ি এসে চাঁপা দিলে এই দুর্ঘটনা ঘটলো। প্রতিটি স্ট্যান্ডে একটু স্লো করে গাড়ি গুলো চলা উচিত বলে মনে করছেন অথবা স্প্রিট ব্রেকার দেওয়া উচিত বলে মনে করছি জানান এলাকার সচেতন মহল।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ