বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আজ বিএনপির অবরোধ, কাল হরতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আজ বুধবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং আগামীকাল ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি। এ নিয়ে বিএনপি তৃতীয় দফায় হরতাল ও অষ্টম দফায় অবরোধ ডাকলো ।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আ. লীগ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সব নেতাকর্মীর মুক্তি দাবি এবং অবৈধ তপসিল ঘোষণার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে আজ বুধবার ভোর ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথে ২৪ ঘণ্টার অবরোধ এবং একই দাবিতে ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।’ 

বিএনপি কর্মসূচি ঘোষণার পর জামায়াতে ইসলামীও আলাদাভাবে অবরোধ ও হরতালের অনুরূপ কর্মসূচি দিয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিà¦