সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় দেশজুড়ে র‍্যাবের ৪৪২ টহল দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র‍্যাবের ৪৪২টি টহল দল মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার সকালে  এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৪৬টি টহল দলসহ সারা দেশে ৪৪২টি টইল দল মোতায়েন রয়েছে।’

র‍্যাবের বার্তায় আরও বলা হয়, ‘দেশের বিভিন্ন স্থানে যাত্রী ও পণ্য পরিবহণে দূরপাল্লার যানবাহনকে র‍্যাব টহলের মাধ্যমে এসকর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে।’

যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাস স্ট্যান্ড, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ