মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

দেশ বরেণ্য আলেমদের উপস্থিতিতে চলছে হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

উপমহাদেশের অন্যতম বৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক দীনি মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন শুরু হয়েছে।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হলেও গতকাল সন্ধ্যা থেকে পাগড়ি প্রদান ও নানা আয়োজন চলছে।

সরেজমিনে দেখা যায়, উম্মুল মাদারিস খ্যাত ঐতিহ্যবাহী এ দীনি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত হতে অনেক আলেম ওলামা, ছাত্র ও তাওহীদি জনতা এসে উপস্থিত হয়েছেন।

এদিকে গত বছর (১৪৪৪ হিজরীতে) ফারেগীনদের জন্য প্রকাশিত জরুরী বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত বছরের ফারেগীনদের গতকালের মতো আজও  এশার নামাজের পর দস্তারে ফজিলত প্রদান করা হবে।

দস্তারে ফজিলত গ্রহণের জন্য ফারেগীনদের আজ আসর থেকে এশা পর্যন্ত দফতরে এহতেমামী (শিক্ষাভবনের নীচতলা) থেকে টোকেন সংগ্রহ করার জন্য বলা হয়েছে। এছাড়াও ফারেগীনদের জন্য আর্জেন্ট সনদ সংগ্রহ করারও ব্যবস্থা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

হাটহাজারী মাদরাসার মাহফিলে প্রতি বছরের ন্যায় এবারও দেশবরেণ্য আলেমগণ মাহফিলে বয়ান করছেন। মাহফিলের উপস্থিত হওয়ার জন্য এবং মাদরাসায় সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন জামিয়ার মহাপরিচালক আল্লামা মুফতী খলীল আহমদ কাসেমী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ