মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা সদরপুর সহ অন্যান্য উপজেলাগুলোতে বৈরী আবহাওয়ায় (বৃষ্টিতে) রবি ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন স্থানীয় কৃষকেরা।
চলতি রবি মৌসুমে বেশিরভাগ কৃষক মাঠে পেঁয়াজ, রসুন, গম, সরিষা ধনিয়া, মসুরি, কলাই, কালোজিরা ইত্যাদি জমিতে আবাদ করেছেন। ইরিধানের বীজতলায় বীজ বপন করেছেন। শীত মৌসুমের শুরুতে গত দুদিনের অকাল বৃষ্টি চিন্তায় ফেলে দিয়েছে। ব্যাপক ক্ষতির আশংকা করছেন কৃষিজীবিরা।
আজ শনিবার সকাল পর্যন্ত বৈরী আবহাওয়া চলছে। যা গত বুধবার গভীর রাত থেকে মুষল ধারার টানা বৃষ্টিতে রবি শস্যের জন্য প্রস্তুতকৃত নীচু জমি ও বীজতলা পানিতে তলিয়ে গেছে।
ভাঙ্গা উপজেলার বালিয়াচরা, মাঝারদিয়া, সোনাখোলা, ছোটখারদিয়া, মানিকদী পেঁয়াজের চারা সহ মুরি কাটা পেঁয়াজের ব্যাপক