সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে মাঝ নদীতে ছয়টি ছোট-বড় ফেরি আটকা পড়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ১২টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব‍্যবস্থাপক আলিম দাইয়ান।

   
তিনি জানান, সন্ধ্যা থেকেই কুয়াশা বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি হতে থাকে। একপর্যায়ে রাত ১২টার দিকে নদী পথ অস্পষ্ট হয়ে যায়। নদীর ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ ছাড়া কুয়াশায় মাঝ নদীতে ৬টি ফেরি আটকা রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে স্বাভাবিক হয়ে গেলেই ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে অর্ধশত যানবাহন। এরমধ্যে যাত্রীবাহী বাস ও পণ্য বোঝাই ট্রাকসহ ছোট বড় বিভিন্ন যানবাহন রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ