সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শীতের দাপট চলছে উত্তরে। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার মানুষের জনজীবন। রাজধানী ঢাকাকেও শীত নামলেও তেমন তীব্র নয়। এমন অবস্থায় তিন দিন পর তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর আগে তিন দিনের আবহাওয়া পরিস্থিতি একই থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে তিন দিন দিনরাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তিন দিনই শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা কুয়াশা ঝরার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (১৮ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। রাতদিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতদিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তৃতীয় দিন (২০ ডিসেম্বর) বুধবারের আবহাওয়ার পূর্বাভাসও এই দুই দিনের মতোই।

তিন দিন পর বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ