মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

খাগড়াছড়ির তিনটহরী মহিউস-সুন্নাহ মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তিনটহরী মহিউস-সুন্নাহ মাদরাসার হিফজ বিভাগের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৪ডিসেম্বর) সকাল ৯টায় মাদরাসার হিফজ বি়ভাগ মিলনায়তনে মাদরাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা ইকবাল হোসাইন এর সঞ্চালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তাগণ কুরআন শিক্ষার গুরুত্ব ও ফজিলত তুলে ধরে বলেন, পবিত্র মহাগ্রন্থ আল কুরআন মহান আল্লাহ তায়ালার ঐশী গ্রন্থ। সর্বশেষ আসমানি কিতাব। কুরআন মাজিদ একমাত্র গ্রন্থ, যার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তায়ালা নিজেই নিয়েছেন। এর একটি শব্দ কম বেশি করার কারো ক্ষমতা নেই। যারাই কুরআনের আদেশ-নিষেধ মেনে চলবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে অফুরন্ত নিয়ামত দান করবেন।


 উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন শিক্ষক হাফেজ মুহাম্মাদ ওমর ফারুক, শিক্ষা পরিচালক মাওলানা ফয়েজ উল্লাহ, হযরত আয়শা রা. মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা শিহাব উদ্দিন, কারিমিয়া দারুত্ তাক্বওয়া আল ইসলামিয়া মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, তিনটহরী তা'লীমুল কুরআন মাদরাসার পরিচালক মুহাম্মদ বেলাল, তাফসিমরুল কুরআন পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন নবীসহ মাদরাসার শিক্ষক, অভিভাবকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ