শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

হবিগঞ্জ ইকরায় সবকপ্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| এ এফ এম খায়রুল ইসলাম ||

হবিগঞ্জে ইকরা বাংলাদেশ স্কুল ও ইকরা তাহফিজুল কুরআন মাদরাসার নতু হিফজ শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। সবক প্রদান করেন বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম।

সোমবার ( ২৯ জানুয়ারি ) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে প্রিন্সিপাল মাওলানা মাসউদুল কাদিরের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের সবকপ্রদান অনুষ্ঠান শুরু হয়।।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমরা শিশুদের মননের বিকাশ ঘটাতে চাই। আকাবিরের পথ অনুসরণ করতে চাই। শিশুর মননে আস্থা ফিরিয়ে আনতে চাই, তাকে কীভাবে বেড়ে উঠতে হবে এবং কার মতো করে বেড়ে উঠতে হবে। 

হাফেজ তরিকুল ইসলাম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন- দয়া করে কেউ শিশুদের হাতে মোবাইল দেবেন না। এদের হৃদয় নরম। এদেরকে ভিন্ন দিকে ফিরিয়ে দেবেন না। 

প্রধান অতিথির আলোচনায় উমেদনগর জামিয়া আরাবিয়ার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসরুরুল হক বলেন, ইকরা উত্তরোত্তর সাফল্য কামনা করি। এমন একটি ভালো প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন। হবিগঞ্জের মানুষদের জন্য ইকরা রহমতস্বরূপ।

মাওলানা হুমায়ুন আশরাফের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মুফতি সাইদুজ্জামান নূর, মাওলানা মোজাহিদ আলী, অ্যাডভোকেট এ এফ এম খায়রুল ইসলাম, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, ফারুক আহমেদ, আবদুল গফুর তালুকদার প্রমুখ।

বর্ষসেরা শিক্ষক সম্মাননা ২০২৩ লাভ করেছেন হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুলের শিক্ষক শরিফ আহমদ ও ইকরা তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষক বদরুল আলম কাসেম। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দেয়া হয়। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ