শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

আমার এলাকায় আর ‘দুই নাম্বারি’ চলবে না: ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন আরো বলেন- আমারে এমপি না ডাইক্কা সুমন ব্যারিস্টার ডাকবা। তোমাদের যাদের বাবা-মা নাই তাদের বাবা-মায়ের দায়িত্ব নেবে সুমন ব্যারিস্টার। আমার ছেলে-মেয়ের জন্য যতটুকু কষ্ট করব, তোমাদের জন্যও ততটুকু কষ্ট করব; তোমরা যাতে বড় হতে পারো। এমপি যদি দুর্নীতি করে, তবে তারেও জেলে দেবা তোমরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লাল চান্দ চা বাগানের হতদরিদ্র অসহায় চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিনামূল্যে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, আমি বলেছিলাম আপনারা আমার জন্য শুধু একদিন ৭ ঘণ্টা ভোটকেন্দ্রে থাকবেন, আমি আগামী পাঁচ বছর আপনাদের পাহারাদার হয়ে থাকব। আমি নিজেকে এমপি মনে করি না, আমি মনে করি আমি আপনাদের শ্রমিক; জনগণের শ্রমিক। যদি আপনাদের সেবা না করতে পারি, এমপি পদ ছেড়ে দেব।

তিনি আরও বলেন- আগে মন্ত্রী, এমপি, চেয়ারম্যানরা ত্রাণের চাল চুরি করতো, গম চুরি করতো; কিন্তু এখন আর এসব হবে না। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি কেউ দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। একজন চা শ্রমিকও না খেয়ে থাকবে না। প্রয়োজন হলে আমি আমার খাবার দিয়ে দেব।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সার্বিক তত্ত্বাবধানে ২০০০ শ্রমিকের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর, শানখলা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ