গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় জেলার কুনিয়া বড়বাড়ি এলাকায় আজ শনিবার সকালে এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পরই শ্রমিকরা যানবাহন ভাঙচুর করেছেন, ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।
নিহত নারী শ্রমিকের নাম জানা যায়নি।
গাজীপুরের গাছা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানায়, গাজীপুর মহানগরের কুনিয়া বড়বাড়ি এলাকায় আজ সকাল ৮টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার একটি গাড়ি এক শ্à