আবদুর রউফ আশরাফ
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হেসাইন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিপুল ভূষন রায়, সাধারন সম্পাদক ম