শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৩৩ বছর ধরে বিনা মূল্যে মেসওয়াক বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কালো বর্ণ চেহারা। মুখে খোঁচা খোঁচা দাড়ি। গায়ে তিন পকেটবিশিষ্ট হাফশার্ট। পরনে কালো রঙের ঢিলেঢালা প্যান্ট।

পায়ে ছেঁড়া-ফাটা স্যান্ডেল। ঘাড়ে গামছা ও মাথায় সাদা টুপি। হাতে ঝোলানো ব্যাগ। হাত বাড়িয়ে সালাম দেন।

প্রথমে দেখে মনে হবে সাহায্যপ্রার্থী। কিন্তু না। সাহায্যের জন্য হাত বাড়ান না।

মঙ্গলবার (২০ মার্চ) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে এমনই এক ব্যক্তির দেখা মেলে।

নাম তাঁর মাহাতাব আলী (৬১)। তিনি বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের চকমাহাপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। মাহাতাব আলী পেশায় ছিলেন ওয়াচম্যান (প্রহরী)। দৈনিক মজুরিতে কাজ করতেন নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা খামারে। তবে বয়সের ভারে তা-ও এখন আর করতে পারেন না।

তাই  নিজের সংসার চালাতে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত। তবে সব সমস্যা ফেলে রমজান মাস এলেই তিনি রোজাদারদের খিদমতে বিনা মূল্যে বিতরণ করেন মেসওয়াক (দাঁতন)। এ কাজ তিনি ৩৩ বছর ধরে করে আসছেন।

মাহাতাব আলী জানান, দারিদ্র্যের কশাঘাতে ভাগ্যে পড়ালেখা জোটেনি তাঁর। সে