শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

নেছারাবাদ কামিল মাদরাসার কক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদরাসার একটি কক্ষ থেকে মোহাম্মদ মুয়াজ মুনাওয়ার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মাদরাসা ভবনের চারতলায় একটি রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুয়াজ মুনাওয়ার নড়াইলের রঘুনাথপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে এবং বাংলাদেশ মুসলিহীন শিল্পী গোষ্ঠীর সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। মাদ্রাসার অভ্যন্তরীণ কোনো কোন্দলের কারণে এমনটা ঘটেছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ঝালকাঠি সদর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ