বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

নিখোঁজের ৫ দিন পর ঈদের দিন সেপটিক ট্যাংক থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মৃত মাদ্রাসাছাত্র মারুফ হোসেন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংক থেকে মারুফ হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা এগারটার দিকে জেলার তাড়াশ উপজেলার মাধাইনগড় ইউনিয়নের ঝরঝুরি বাজারের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া মারুফ হোসেন তাড়াশ উপজেলার মাধাইনগড় ইউনিয়নের ঝরঝুরি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

মরদেহ উদ্ধার অভিযান চলাকালে প্রেস ব্রিফিংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন জানান, গত ৫ তারিখে তাড়াশ উপজেলার মাধাইনগড় ইউনিয়নের ঝরঝুরি বাজার থেকে মাদ্রাসা ছাত্র মারুফ হোসেন নিখোঁজ হওয়ার পরদিন তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি ও র‌্যাব-১২ হেডকোয়ার্টারে অভিযোগ করেন নিখোঁজ ছাত্রের বাবা। অভিযোগ পাওয়ার পর দফায় দফায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে মারুফ হোসেনকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেয়া হয়েছে বলে জানান তারা।

র‌্যাব-১২ অধিনায়ক মারুফ হাসান আরও জানান, মাদ্রাসা ছাত্র কিশোরকে অপহরণ করার পর থেকে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করা হয়েছিল, এমনকি তাকে হত্যা করার পরও মুক্তিপণ চাওয়া হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা বের করতে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ