কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল, ২০২৪) সকাল ০৯টায় মাদরাসা প্রাঙ্গনে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ নূরুল্লাহর সভাপতিত্বে এবং বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নূরানি শিক্ষার্থীদের সবক প্রদান করেন ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক প্রধান মুহাদ্দিস শাইখুল হাদীস আল্লামা ফজলুল করীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলাধীন ১৫নং বরকামতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, ১৪ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবীর, বিশিষ্ট শিক্ষানুরাগী এ.টি.এম মজিবুর রহমান বিএসসি, বিশিষ্ট শিক্ষানুরাগী মাহফুজুর রহমান রুবেল, গল্লাই নবাবপুর আবেদানূর ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাইদুল ইসলাম, মাওলানা খাইরুল বাশার প্রমূখ।