মাত্র ৯৪ দিনে পবিত্র কোরআনুল কারীমের হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছেন ৯ বছর বয়সী নুসাইব কুদরতী। তিনি রাজধানী ঢাকার মিরপুরের রূপনগরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসা’র হিফজ বিভাগের শিক্ষার্থী।
হিফজুল কুরআন বিভাগের বিস্ময়কর এ প্রখর মেধাবী ছাত্র খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বাসিন্দা নিয়ামত আলী কুদরতীর ছেলে।
নুসাইব কুদরতীর শিক্ষক আন্তর্জাতিক হাফেজ কারি ফরহাদ বিন নাসেরী বলেন, ‘মহাগ্রন্থ আল কোরআনের অলৌকিক মুজিজায় এমন ঘটনা বিশ্বে প্রায় ঘটছে। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী নুসাইব কুদরতী মাত্র ৯৪ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছেন। আমরা তার সফলতা কামনা করি। তবে কোরআন মুখস্থ করার বিষয়টি মোটেও সহজ নয়। বরং এর পেছনে শিক্ষক থেকে শুরু করে বাবা মায়ের অনেক চেষ্টা শ্রম ও আত্মত্যাগের প্রয়োজন। একজন কোরআনে হাফেজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ এ শিশুকে দীনের জন্য কবুল করুন।’
নুসাইব কুদরতীর শিক্ষক জানান, নুসাইব শুরুতে দুই পৃষ্ঠা করে সবক দিলেও শেষের দিকে দিনে ১০ পৃষ্ঠা করে স