শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাত; প্রাণ গেল ৮ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে নারী ও শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঠাকুরগাঁওয়ের পৃথক পৃথক স্থানে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

নওগাঁ

নওগাঁয় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে জেলার পত্নীতলা ও মান্দা উপজেলায় পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের নাগরগোলা গ্রামের মৃত দিশা মণ্ডলের ছেলে খাদেমুল (৫৫) ও পার্শ্ববর্তী গাহন গ্রামের আব্দুল মজিদের মেয়ে মনিকা খাতুন (৩২) এবং মান্দা উপজেলার ভোলাম গ্রামের ফইমুদ্দিন মণ্ডলের ছেলে সামসুল আলম (৩২)।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বিকেল ৩টার দিকে ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াতে যান খাদেমুল। এ সময় বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়। একই সময়ে বাড়ির উঠানে খড় শুকানোর সময় বজ্রপাতে মনিকার মৃত্যু হয়।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্