মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিআরএফ ইয়ুথ ক্লাবের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম>>

মানুষ মানুষের জন্য। মানুষের সেবায় মানুষই আসে এগিয়ে। তারুণ্যের ইতিবাচক বিকাশ ও সৃষ্টির সেবার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছে বিআরএফ ইয়ুথ ক্লাব।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে বিআরএফ ইয়ুথ ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট।

রাবি বাংলা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সাজেদুল ইসলামকে আহবায়ক এবং আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রাফছান জানিকে সদস্য সচিবকে করে বিআরএফ ইয়ুথ ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটি যাত্রা শুরু করে।

আহবায়ক সাজেদুল ইসলাম বলেন, ‘বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (সংক্ষেপে বিআরএফ) একটি গবেষণা প্রতিষ্ঠান। আলহামদু্লিল্লাহ, এটি এ পর্যন্ত ৮৬ টি সায়েন্টিফিক পেপার পাবলিকেশনে ভূমিকা রেখেছে এবং আরো বেশ কয়েকটি প্রক্রিয়াধীন রয়েছে। বিআরএফ গবেষণার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রমও পরিচালনা করে আসছে। সেবা কার্যক্রমকে আরো সম্প্রসারিত করতে বিআরএফ ইয়ুথ ক্লাব গঠন করা হয়েছে।’

সদস্য সচিব রাফছান জানি বলেন, ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে থ্যালাসেমিয়া আক্রান্তদের সেবা, বৃক্ষরোপণ, পথশিশুদের জীবনমান উন্নয়ন, পাঠচক্র এবং ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ