শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

তিনি জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে যান।

জানা গেছে, হাসপাতালে ভর্তির পর ড. কামাল হোসেনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা তার শ্বাসযন্ত্র ও ফুসফুসের জটিলতা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আপাতত তার শারীরিক শক্তি পুনরুদ্ধার ও সংক্রমণ প্রতিরোধই চিকিৎসার প্রধান লক্ষ্য।

৮৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক ও আইনজীবী ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। দীর্ঘ আইনি ও রাজনৈতিক জীবনে তিনি সংবিধান বিশেষজ্ঞ এবং মানবাধিকার প্রশ্নে সরব কণ্ঠ হিসেবে পরিচিত।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ