মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর নামক এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে যায়। এতে যানজটের সৃষ্টি হয়, যা পরবর্তীতে গজারিয়া পর্যন্ত চলে আসে।

মহাসড়কের গজারিয়া ও দাউদকান্দি অংশ মিলিয়ে প্রায় ২৬ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট দেখা দেয়।

একাধিক যাত্রী ও চালক জানান, প্রথমে কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও পরবর্তীতে ঢাকাগামী লেনেও যানজটের সৃষ্টি হয়। যার কারণে ১০ মিনিটের গন্তব্যে যেতে দেড় ঘণ্টারও বেশি লাগছে। ট্রাফিক আইন না মেনে অনেক চালক উল্টো পথে গাড়ি চালিয়ে যানজটের সৃষ্টি করেছেন।

কুমিল্লাগামী মাইক্রোবাস চালক মফিজুল ইসলাম বলেন, মেঘনা টোল প্লাজা থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভবেরচর বাসস্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন কুমিল্লা পৌঁছাব। প্রথমে কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ।

কিছু যানবাহনচালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, বুধবার ভোরে মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়, যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ