মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

প্রশাসনসহ নানা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ইত্তেফাকুল উলামা মোমেনশাহীর মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রশাসনসহ নানা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ইত্তেফাকুল উলামা মোমেনশাহীর মতবিনিময়

ময়মনসিংহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী, র‌্যাব, আনসার ভিডিপি, ইসলামিক ফাউন্ডেশন, ডিজিএফআই, এনএসআইসহ প্রশাসন ও বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর প্রতিনিধিদলের এক মতবিনিময় সভা গতকাল ময়মনসিংহ সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেলা প্রশাসক মহোদয় ৫ আগষ্ট বিজয়োত্তর পরিস্থিতিতে মন্দির পাহারাসহ আইন শৃঙ্খলা রক্ষায় ইত্তেফাকুল উলামার দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন।

প্রায় দুই ঘন্টাব্যাপী চলা এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস অতিবাহিত হওয়ার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাজার ভাঙ্গা বিষয়ক উত্তেজনা, মাদক, জুয়া,পতিত সরকারের দোসরদের নানা অপতৎপরতা আলোচনায় স্থান পায়।

কর্মকর্তাগণ ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এধরনে বৈঠক বারবার হওয়ার উপর জোর দেন। আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইত্তেফাক নেতৃবৃন্দ উপরোক্ত বিষয়ে তাদের বক্তব্য ও অবস্থান তুলে ধরেন এবং প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ইত্তেফাকুল উলামার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ ও জেলা সভাপতি মুফতী মুহিব্বুল্লাহর নেতৃত্বে এই প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করে।

আলোচনা শেষে বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ইত্তেফাকুল উলামা কর্তৃক প্রকাশিত ' প্রিয় নবীর প্রিয় সীরাত' স্মারকগ্রন্থ হাদিয়া দেয়া হয়।

পিলখানা, শাপলাচত্বর ও জুলাই হত্যাকাণ্ডে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ