গফরগাঁওয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (১৫ আগস্ট) বিকেলে গফরগাঁও-ময়মনসিংহ কেবিআই সড়কের বারবাড়িয়া চারিপাড়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় চারিপাড়া বটতলা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন (২০) ও আব্দুল কাদিরের ছেলে আকাশ (১৮)। এ দুজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। তাদের এমন মৃত্যুতে পরিবারে শোকের মাতম ঢেউয়ে ঢেউ খেলছে।
গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিহত আলফাজ ও আকাশ কেবিআই সড়কে মোটরসাইকেলে যাওয়ার পথে চারিপাড়া বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলফাজের মৃত্যু হয়। অপর দিকে আকাশকে à¦