শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: যারা থাকছেন, যা থাকছে আলোচ্যসূচিতে... ‘হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট এবার হজে ব্যবহার হবে বিশেষ এআই প্রযুক্তি ইসলামাবাদে উপস্থিত ইরানের প্রতিনিধিদল, যোগ দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি ও ট্রাক ভাংচুর এবং শ্রমিক আহত হওয়া ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন যৌথ মালিক শ্রমিক নেতারা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে এক যৌথ সভায় এই সিদ্ধান্তের কথা জানান নেতারা।

সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-রাঙামাটি ট্রাক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম আকাশ, মাইক্রোবাস মিনিবাস সমিতির অর্থ সম্পাদক মো. দিদারুল আলম, রাঙামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, চট্টগ্রাম-রাঙামাটি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সালা উদ্দিনসহ অন্যান্যরা।

সভা থেকে জানানো হয়, এসব ঘটনায় ৩টি বাস, ৪টি সিএনজি, ১২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে বাস চালক ও হেলপারসহ ৬ জন আহত, সিএনজি চালক ৩০ থেকে ৩৫ জন এর মধ্যে ২ জন গুরুতর আহত, ১২ জন ট্রাক চালক আহত হন।

রাঙামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, আমদের শ্রমিকদের কী আপরাধ। যানবাহনে কেন ক্ষতি করা হলো। দুই শ্রমিককে কুপিয়ে আহত করে বাকিদের নানাভাবে হেনস্থা করা হয়েছে। এর প্রতিবাদে কাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রাঙামাটিতে সকল ধরনের পরিবহনের ধর্মঘট ঘোষণা করছি। এর সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ