বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

আগামীতে দেশ শাসন করবে ওলামায়ে কেরাম:  খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘মুক্তির রাজপথ ইসলামী খেলাফত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সম্পাদক প্রশিক্ষণ মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা আমির সদস্য মাওলানা ইমদাদ বিন মাওলানা ছায়েনুদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, আগামীদিনে প্রতিটা পাড়া মহল্লায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস গড়ে তুলতে হবে। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে খেলাফত যুব মজলিসের সৈনিক তৈরি করতে হবে। তা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দেশ হবে ইসলামি জনগণের, দেশ হবে খেলাফত মজলিসের। আগামীতে দেশ শাসন করবে ওলামায়ে কেরাম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, সম্পাদক সংগঠন বিভাগ মাওলানা মাহবুবুর রহমান, ফরিদপুর জেলা ছাত্র মজলিসের সভাপতি মোল্লা মুহাম্মদ রুহুল আমিন, সালথা উপজেলা যুব মজলিসের সাবেক সভাপতি মুফতি মফিজুর রহমান, সালথা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম প্রমূখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ