মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখার বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি>

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর শাখা।

আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে মহানগরীর নিরালা পার্ক প্রাঙ্গনে পেয়ারা গাছ রোপনের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।

নিরাপদ সড়ক চাই নিসচার মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, অর্থ সম্পাদক আফজাল দেওয়ান, প্রকাশনা সম্পাদক তানজীম আহমেদ, কার্যনির্বাহী সদস্য মাহমুদ হাসান সোহেল, মো. শাহ নেওয়াজ, বিপ্লবী কাজী খলিল।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শেখ মেরাজ হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. এম এ সাদী, সদস্য জিহাদ আমিন আপন, মো. তামিম, নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী তানভীর আহমেদ, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রনি গাজী, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জান্নাত, সুন্দরবন আদর্শ কলেজের শিক্ষার্থী আসিফ হোসেন আরিক, খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী সাদমান সাকিব সিহাব প্রমুখ।

সভায় জানানো হয়, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ, শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতা বিষয়ে আলোচনা সভা, চালক ও জনসাধারণের মাঝে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে উৎসাহিত করা, জনসচেতনতা বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের  নিয়ে আলোচনা সভা, পরিবহন শ্রমিক, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশের সাথে মতবিনিময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আহতদের সংবর্ধনা প্রদান, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও জাহানারা কাঞ্চনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল, সড়ক দুর্ঘটনায় নিহত পারিবারগুলোর সাথে সৌজন্য সাক্ষাত, দূর্ঘটনা প্রবন এলাকায় সচেতনতামূলক ব্যানার ফেস্টুন স্থাপনসহ নানাবিধ কর্মসূচি পালন করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ