মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

হেফাজতে ইসলাম লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা, সভাপতি মুফতী মুস্তাকুন্নবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা মুফতী মুস্তাকুন্নবী কাসেমী সভাপতি ও মাওলানা মুফতী নুরুল আমিন কাসেমী সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (১৫ অক্টোবর) হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষীপুর জেলা কমিটি গঠন উপলক্ষে  শহরের জালালিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও লক্ষীপুর জেলা সাবেক সভাপতি মাওলানা আবু তাহের ( পীর সাহেব)

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ। সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফায়সাল আহমদ।

সম্মেলনে উপস্থিত সকলের পরামর্শক্রমে হেফাজতে ইসলাম লক্ষ্মীপুর জেলার ১৫১সদস্য শাখা গঠন করা হয়।

এতে উপদেষ্টা হিসেবে রয়েছে আল্লামা খালেদ সাইফুল্লাহ, মাওলানা হারুন আল মাদানী, মাওলানা আবু তাহের। 

জেলা শাখার সভাপতি মনোনীত হয়েছেন মাওলানা মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা মুফতী নুরুল আমিন কাসেমী।

এছাড়া মাওলানা নোমান সিরাজী যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা জহির উদ্দিন সাংগঠনিক সম্পাদক, মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম প্রচার সম্পাদক এবং হাফেজ বশীর আহমদ অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন।

হাআমা/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ