মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ঘাটাইলে নিষিদ্ধ পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে প্রায় ১০ টন পলিথিন জব্দ এবং দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলার হামিদপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি দোকান সিলগালা ও এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস।

জানা যায়, উপজেলার হামিদপুর বাজারে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে  আশিষ স্টোরের মালিক বেনী মাধব পাল এবং সুজিত  স্টোরের মালিক মাদাই সাহাকে আটক করা হয়। এ সময় তাদের গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত বেনী মাধবকে ৫০ হাজার এবং মাদাই সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস জানান, উপজেলার হামিদপুরে বাজারে দীর্ঘদিন ধরে এই দুই ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন মজুদ করে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলো। বর্তমান সরকার এই নিষিদ্ধ পলিথিন, মজুদ, আমদানি, ক্রয়-বিক্রয়ের ব্যাপারে জিরোটলারেন্স ঘোষণা করেছে। এটা দণ্ডনীয় অপরাধ। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ