মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

শ্রীপুরে আগুনে ২০ ঘর পুড়ে ৬০ লাখ টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে আগুনে ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ ৬০ লক্ষাধিক টাকা হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক।

বৃহস্পতিবার (১৭  অক্টোবর) ভোরের দিকে জেলার শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্বখণ্ড কবির হোসেন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এখানে গার্মেন্টস শ্রমিক ও নিম্নবিত্তরা থাকতেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কবির হোসেন সরকারের বাড়িতে বৃহস্পতিবার ভোর ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক কবির হোসেন সরকার বলেন, ভোরে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় ২০টি কক্ষসহ আসবাবপত্র। আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ