মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

দ্বিতীয় বিয়ে করতে গিয়ে হামলায় বরসহ আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলার শিকার হয়েছেন শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবক। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় শফিকুলসহ বরযাত্রীদের তিনজন আহত হন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ২০২২ সালের জানুয়ারিতে ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম পাশার মেয়ে পারভীন খাতুনের (২০) সঙ্গে শফিকুল ইসলামের প্রথম বিয়ে হয়। দেনমোহর নির্ধারণ করা হয় ৪ লাখ টাকা। আড়াই বছর দাম্পত্যজীবন কাটানোর পর শফিকুল তিন মাস আগে পারভীনকে তালাক দেন, তবে দেনমোহরের টাকা পরিশোধ না করেই তিনি দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

একটি সূত্রে জানা যায়, শফিকুলের দ্বিতীয় বিয়ে জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া-চকদাড়িয়া গ্রামের এক নারীর সঙ্গে ঠিক হয়। শুক্রবার সন্ধ্যায় তিনি বরযাত্রী নিয়ে মাইক্রোবাসযোগে বিয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে ফকিরপাড়া এলাকায় সাবেক স্ত্রী পারভীন খাতুন ও তার পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালান। শফিকুলসহ বরযাত্রীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এতে শফিকুলসহ তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে শফিকুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পারভীন খাতুন জানান, শফিকুল তাকে তালাক দেওয়ার পর দেনমোহরের ৪ লাখ টাকা পরিশোধ করেনি। টাকা না দিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিলেন। তাই তিনি শফিকুলের পথরোধ করেন।

সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় তদন্ত চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ