মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

কুয়াকাটায় ডাকাতি, ২০ মামলার আসামি সাতক্ষীরায় গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল মালিকের বাসায় ডাকাতি মামলার প্রধান আসামি জুয়েল মৃধাকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার সকালে সাতক্ষীরার তালা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল মৃধা বরিশাল বিভাগের ডাকাত বাহিনীর প্রধান এবং বিভাগের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মোট ২০টি ডাকাতি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) নোমান হোসেন।

গ্রেফতার জুয়েল মৃধা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ইউনুস মিয়ার ছেলে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গত ৪ আগস্ট কুয়াকাটার হোটেল রনির মালিক মানিক মিয়ার বাসায় ডাকাতি করে স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে সিসি ক্যামেরার ফুটেজ দেখে মহিপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন রনি মিয়া। পরে তদন্তে জুয়েল মৃধাকে শনাক্ত করার পর তাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ