মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ফেনীতে ডিসির অপসারণসহ তিন দাবি সাধারণ শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল আজিজ সায়েম, ফেনী জেলা প্রতিনিধি:

ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট ফেনীতে গণহত্যার অন্যতম সহযোগী ও নানা অপকর্মের সঙ্গে জড়িত ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তারের অপসারণসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছেন ফেনীর সাধারণ শিক্ষার্থীরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী শহরের ট্রাংক রোড শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে শিক্ষার্থীরা ডিসি শাহীনা আক্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় এ ডিসি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খুনিদের সহায়তা করছে। ৪ আগস্টের ঘটনাও তিনি ছিলেন নীরব ভূমিকায়।

২৪'র বন্যার সময়ও এ ডিসির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এ অযোগ্য আওয়ামী দলকানা ডিসির দ্রুত অপসারণ চান শিক্ষার্থীরা। 

বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন,রেজোয়ানুর রহমান, নাঈম ফরায়েজী, রফিকুল ইসলাম রাতুল, রিদওয়ানুল ইসলাম ও আব্দুল্লাহ ওমায়ের অন্তু।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো-১. ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তারের পদত্যাগ ও অপসারণ। ২. আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন পদস্থ কর্মকর্তা যারা অন্যায়, অত্যাচার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এবং ফ্যাসিস্ট হাসিনার পক্ষে দালালি করেছে তাদের দ্রুত অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে। ৩. আওয়ামী লীগকে যারা পুর্নবাসনের চেষ্টা করছে তাদের অচিরেই বিচারের আওতায় নিয়ে আসতে হব। ৪. অনৈতিক সুবিধা নিয়ে যারা হত্যাকারীদের রক্ষা করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আনতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ