শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

মানিকগঞ্জে মা ইলিশ শিকার করায় ১৮ জনকে বিনাশ্রম কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৮ জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।

গতকাল শনিবার শিবালয় উপজেলায় মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২৪ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময়ে ১৮ জনকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ৫০০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  এবং জব্দকৃত প্রায় ১৫ কেজি মাছ স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।

শনিবার রাতে  ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এই দণ্ড প্রদান করেন।

 সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা। এমন খবরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারের অভিযোগে ১৮ ব্যক্তিকে আটক করে প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরো বলেন, তাদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত দুই লাখ মিটার জাল ও ১৫কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জালগুলোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি জব্দকৃত মাছগুলোকে স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। অভিযানে কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগীতা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ