মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

স্বাধীনতার সুফল পেতে হলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার বিকল্প নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদুল্লাহ হাবিবী
কুষ্টিয়া জেলা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আমরা এ দেশ স্বাধীন করেছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার জন্য। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও মানুষের আশার প্রতিফলন ঘটেনি ‌।  তাই প্রকৃত স্বাধীনতার সুফল পেতে হলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার বিকল্প নেই।

আজ রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী জিএম তাওহীদ আনওয়ার সঞ্চালনায় গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অখন্ড ভারত থেকে আমরা যে স্বাধীনতা লাভ করেছিলাম ধর্মের ভিত্তিতে। তাই এ দেশ মুসলিমদের। তবে অন্যান্য ধর্মাবলম্বীরা তারা তাদের অধিকার পাবে। ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারলে দেশের উন্নয়ন ৭০% বৃদ্ধি পাবে, কারণ দূর্নীতি নির্মূল হয়ে যাবে। তাই মানুষদের ইসলামের সৌন্দর্য বুঝাতে হবে এবং ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দীয় নেতা মাও. আরিফুল ইসলাম, হাফেজ মাও. আব্দুল আউয়াল, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাও. মোঃ নেসার উদ্দিন প্রমূখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা, থানা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ