মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

‘শেখ হাসিনা বেইমানির ফল পেয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি

‘দেশ স্বৈরাচারমুক্ত হওয়ায় জন্মভূমিতে ফিরেছি। হাসিনা নেই দেশ ছেড়ে পালিয়েছে- এটা তার কর্ম ফল। এটা দেশের মানুষের সাথে বেইমানি ফল’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কয়ছর এম আহমদ। তিনি মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দ পয়েন্টে ও শান্তিগঞ্জ উপজেলায় পথসভায় এ সব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান শিগগির বীরের বেশে ফিরবেন। গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার রোষানলে ছিল বিএনপি নেতাকর্মীরা। শেখ হাসিনা ও আওয়ামী লীগের কর্মের শাস্তি পেয়েছে, আরও পাবে। এই দেশের মানুষ তাদের বিচার করবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার সরকারের রোষানলে পড়ে নির্বাসিত হয়েছিলাম, এক যুগ পর দেশে ফিরেছি। আমিই শুধু না, আমার মত অনেকেই এই জালিম শেখ হাসিনার ও দোসরদের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, মামলা-হামলার শিকার হয়েছিল- তারাও আসছে। দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি।

বিকেলে তার জন্মভূমি জগন্নাথপুর উপজেলার পৌর শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে গণসংবর্ধনায় বক্তব্য দেন কয়ছর এম আহমদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ