শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্লাহ ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

আবদুল আজিজ সায়েম, ফেনী প্রতিনিধি:

ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর আহাম্মদ হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী রহিম উল্লাহর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শামসাদ বেগমের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান তানিম টমটম চালক জাফর হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে আদালত হাজী রহিম উল্লাহ সহ ৫ আসামির প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

বাদী পক্ষের আইনজীবী ফেনীর জজ কোর্টের এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান,  টমটম চালক জাফর হত্যা মামলায় হাজী রহিম উল্লাহসহ আরো পাঁচ আসামির প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশ সূত্র জানায়, গত ৪ আগস্ট শহরের পুরাতন জেল রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে জাফর আহম্মদ নামে এক টমটম চালককে হত্যার ঘটনায় করা মামলার আসামি তিনি। এছাড়া টমটম চালক হত্যা মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করা হয়।

মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ২০৫ জনের নাম উল্লেখ করে আরও ১০০ থেকে ১০৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গত ৫ সেপ্টেম্বর নিহত টমটম চালক জাফরের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ