মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় মৌলভীবাজারে আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি

আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর সারা দেশের বিভিন্ন স্থান ও বিশ্ববিদ্যালয়ের মতো মৌলভীবাজারে আনন্দ মিছিল করা হয়েছে।

গতকাল রাত ১১টায় সাধারণ শিক্ষার্থী ও আমজনতার উদ্যোগে মৌলভীবাজারের চৌমুহনী পয়েন্ট থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে আসে। এ সময় মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এ সময় তাদের ‘হই হই রই রই / ছাত্রলীগ গেলি কই’  ‘এই মুহূর্তে খবর এলো/ ছাত্রলীগ মারা গেল’, ‘ছাত্রলীগ জঙ্গি/ খুনি হাসিনার সঙ্গী’, ‘ছাত্রলীগ গর্তে/ খুনি হাসিনা ভারতে’, ‘হইহই রইরই, সন্ত্রাসলীগ গেলি কই’; ‘এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ