মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

 ‘দানা’র প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৩ ঘর, উপড়ে গেল গাছপালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৩ ঘর বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার কুয়াকাটার তাহেরপুর গ্রামে এই ঘটনা ঘটে। প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

স্থানীয়রা জানায়, হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস শুরু হলে ঘরবাড়ি ভেঙে পড়ে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে বৃহস্পতিবার নাগাদ কুয়াকাটা উপকূলে হঠাৎ দমকা বাতাসের প্রভাবে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গাছপালা উপড়ে গিয়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

তাহেরপুর গ্রামের ক্ষতিগ্রস্ত ইব্রাহিমের ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। একই এলাকার আবু তালেবের বাড়িতে গাছ উপড়ে পড়ে ঘর ভেঙে ব্যাপক ক্ষতি হয়। বাবুল সরদারের বসতঘরের চাল ও বেড়া বাতাসে উড়িয়ে নিয়ে যায়। দুলাল, কামাল, রুবেল, বেল্লাল, রিয়াজ, গিয়াস উদ্দিন, হালিম ও মোশাররফের ঘরের উপর গাছ পড়ে সম্পূর্ণ ঘর ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শী মাওলানা আব্দুর জব্বার বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে প্রবল বাতাসের কারণে মুহূর্তে এলাকায় অনেক ঘরবাড়িসহ গাছপালা উপড়ে ফেলে। এতে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ।’জামাল সরদার বলেন, প্রচণ্ড বাতাসের কারণে আমাদের মসজিদের অর্ধেক চাল উড়ে গেছে। এ সময় কিছু গাছও উপড়ে যায়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল  বলেন,  খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি লতাচাপলি ইউনিয়নের তাহেরপুরে ১৩টি টিনের ঘর ও অনেকগুলো গাছ উপড়ে পড়েছে দমকা হাওয়ায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ