মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নড়াইলে গরু ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের বাগশ্রীরামপুর গ্রামের গরু ব্যবসায়ী জহুর মোল্যাকে (৬০) পিটিয়ে এক লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে পাশের নাওরা গ্রামের আইয়ুব আলীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে। জহুর মোল্যাকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন দুর্বৃত্তরা। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে হাতে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী জহুর মোল্যা বলেন, গরু কেনার জন্য সকালে বাড়ি থেকে পাশের গোয়ালবাথান গ্রামে যাচ্ছিলাম। পথে নাওরা গ্রামের মশিয়ার, আহাদ, আক্তার ও রসুল মোল্যা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় গরু কেনার এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

আহত জহুর মোল্যার স্ত্রী জাহানারা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন গরুর ব্যবসা করেন। আমাদের লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ায় অনেক সমস্যায় আছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করছি। 

অভিযুক্ত আহাদ মোল্যা বলেন, আমি ঘটনার সাথে জড়িত নই। শুনেছি, জহুরের ছোট ভাই জিয়া মোল্যা মশিয়ারকে মারধর করেছে। এ কারণে মশিয়ারের সঙ্গে জহুর মোল্যার ঝামেলা হয়েছে।

এ বিষয়ে মশিয়ার মোল্যার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ