শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

গাজীপুরে পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ঘটনাস্থলের ছবি

মহিউদ্দিন আহমেদ, গাজীপুর উত্তর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে তেলিহাটি ইউনিয়নের প্রামাণিক বাড়ি জামে মসজিদ ও মাদরাসাসংলগ্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে।

হজরত আলী মুন্সীর ছেলে আলী হোসেন, স্ত্রী হালিমা, মৃত উসমান মিয়ার ছেলে শাহজাহান, ওয়াহিদুজ্জামান খানের ছেলে তনয় খান, আলী আজমের ছেলে আবুল হোসেন ডলারের কঙ্কাল চুরি করে নিয়ে যায় চোরেরা।

এলাকার স্থানীয় আশরাফুল ইসলাম রাজিব জানান, শুক্রবার রাতের কোনো এক সময় কবরের মাটি ওঠানো দেখে কবরের কাছে গিয়ে দেখা যায় কবর খোঁড়া। এ সময় ভালো করে দেখা যায় ৫টি কবরের কঙ্কাল চুরি হয়ে গেছে। এ সময় স্থানীয়রা কঙ্কাল চোরদের গ্রেফতারের মাধ্যমে কঠিন শাস্তির দাবি জানান।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ