শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৬ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। 

নিহত মো.সবুজ (১৭) ওই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ফরিদ মেম্বারের বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সবুজ তার ফুফার মুদি দোকানে চাকরি করত। বিকেল ৪টার দিকে ফুফার মুদি দোকানের টিনের ওপর থাকা গাছের ঢাল কাটার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। একপর্যায়ে ছেঁড়া তার তার মাথার ডান পাশে এসে পড়ে।  এতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফজল আজিম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এনএ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ