সুজন সেন
শেরপুর প্রতিনিধি
রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের নৃশংস হামলা ও কর্মীদের হত্যার বিচারের দাবিতে শেরপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে শেরপুর পৌর অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী, শেরপুর শহর শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মু. রাশেদুল ইসলাম।
শহর জামায়াতের আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল বাতেন, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মু. আশরাফুজ্জামান মাসুম পà