শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিরসন ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেইট মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ন্যায্যমূল্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের স্টল উদ্বোধন করা হয়। এ স্টলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ন্যায্যমূল্যে কাঁচাবাজারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করা হচ্ছে।

ওই সময় মোরশেদ জিতু, তৌহিদুর রহমান, সাব্বির আহমেদ, রবিউল ইসলাম, আয়ন খান, রুহান শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নকলা প্রতিনিধি মাসুম আহমেদ, নালিতাবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান, শ্রীবর্দী প্রতিনিধি সিয়ামসহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ